আফরোজা ঝুমুর
Oct 3, 2016
Sep 27, 2016
আত্ম আবিষ্কার
কবি : - আফরোজা চৌধুরী ঝুমুর
নিজেকে খুব অসহায় আর একা লাগছে,
কঠিন বাস্তবতার বর্ণিল রূপে সীমাহীন কষ্টে।
নিথর নিঃস্তব্ধ এই আমি অচেতন প্রায়!
চোখ মেলে তাকাতে পারি না।
হাত-পা, সারা শরীর যেন শিকলে বাঁধা!
কেবলমাত্র একটা অনুভূতির উপস্থিতি,
তাও শরীরে নয়, শুধুই মস্তিষ্কে মনে-
এক অশরীরী আত্মা কুঁড়ে কুঁড়ে খায়।
বুদ হয়ে থাকি আমি শুধুই প্রত্যাশায়।
নেই কোন হাসি কান্না কিংবা রিফ্লেকশোন,
নিজের সাথেই নিজের অজানা দূরত্বে কিছুক্ষণ।
খাতা আর কলম তুলে নেই আনমনে,
ডুবে যাই লেখার মাঝে, কবিতার প্রাণে
খুঁজে পাই আমার আমিত্বকে।
সচল হতে থাকে শিরা-উপশিরা, ধমনী!
কবিতার প্রাণে প্রাণ রেখে নিজেকেই আবিষ্কার করলাম আমি।
কঠিন বাস্তবতার বর্ণিল রূপে সীমাহীন কষ্টে।
নিথর নিঃস্তব্ধ এই আমি অচেতন প্রায়!
চোখ মেলে তাকাতে পারি না।
হাত-পা, সারা শরীর যেন শিকলে বাঁধা!
কেবলমাত্র একটা অনুভূতির উপস্থিতি,
তাও শরীরে নয়, শুধুই মস্তিষ্কে মনে-
এক অশরীরী আত্মা কুঁড়ে কুঁড়ে খায়।
বুদ হয়ে থাকি আমি শুধুই প্রত্যাশায়।
নেই কোন হাসি কান্না কিংবা রিফ্লেকশোন,
নিজের সাথেই নিজের অজানা দূরত্বে কিছুক্ষণ।
খাতা আর কলম তুলে নেই আনমনে,
ডুবে যাই লেখার মাঝে, কবিতার প্রাণে
খুঁজে পাই আমার আমিত্বকে।
সচল হতে থাকে শিরা-উপশিরা, ধমনী!
কবিতার প্রাণে প্রাণ রেখে নিজেকেই আবিষ্কার করলাম আমি।
Subscribe to:
Posts (Atom)
